দেশের নদীপথে ভ্রমণে নতুন মাত্রা যোগ করতে মুন্সিগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট সংলগ্ন ফেরিঘাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে ‘কার্নিভাল ক্রুজ’ নামের একটি ব্যতিক্রমধর্মী নৌ-সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টায় এ সেবার উদ্বোধন করা হবে ।